শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মুগদায় গলায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডায় আফরোজা আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আফরোজা নরসিংদী জেলার রায়পুরা থানার মারজাল গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার (২১ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপ-পরিদর্শক আঙ্গুরা আক্তার সিমা জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত আফরোজার স্বামী তারেকের কাছ থেকে জানতে পারি, ১৪-১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। এ নিয়ে তিনি দীর্ঘদিন যাবত ডিপ্রেশনে ভুগছিলেন। হঠাৎ নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। এরপর তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান মুগদা থানার উপ-পরিদর্শক। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD