শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও পথচারীদের অপহরণ করে জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় অপহৃত এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাজেন্দ্রপুর সেনানিবাসের পেপসি এমপি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১-এর কোম্পানি কমান্ডার ইফতেখার আহমেদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৩৫), হামিদুল (৩২) ও রাজীব (২৮)।

এসআরবি-১ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আরিফ হোসেন (৩৭) অপহরণের শিকার হন। পরে সকাল সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা তাঁর পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানার পর এসআরবি-১-এর সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান শুরু করেন। একপর্যায়ে প্রায় ১০ ঘণ্টার অভিযান শেষে রাজেন্দ্রপুর সেনানিবাসের পেপসি এমপি চেকপোস্টের সামনে থেকে তিনজনকে গ্রেফতার এবং অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করা হয়।

অভিযানকালে অপহরণে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ২৫০৩৬৭ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোমবার রাতে অপহৃতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এসআরবির অভিযানে অপহরণ চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD