শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সড়কে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। কখনো বেপরোয়া গতি, কখনও ট্রাফিক আইন অমান্য, আবার কখনো চালকের অসতর্কতা কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ৪৩ হাজার ৪৫০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫ হাজার ২৫২ জন।

২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় পেশাদার চালকদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে বিআরটিসি।খেলা খবর

এই প্রকল্পের বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ‘বিআরএসপি প্রকল্পের আওতায় আমরা মাঝারি ও ভারী যানবাহন চালানোর দায়িত্বে থাকা ২০ হাজার বিদ্যমান চালককে রিফ্রেশার্স কোর্সে ডেকেছি। তাঁদের কীভাবে প্রশিক্ষণ দেওয়া হলো, সে বিষয়ে একটি তথ্যভান্ডার থাকা দরকার।’

অন্যদিকে, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, ‘আমরা বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়েছি। এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার যে কতটা গুরুত্ব দিয়েছে, এই ঋণ নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করাই তার প্রমাণ।’

রোববার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। বলেন, সড়কে আইনের যথাযথ প্রয়োগ এবং চালকদের দায়িত্বশীল আচরণও নিশ্চিত করতে হবে।

এদিকে, সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, একজন চালকের সামান্য অসতর্কতাও অনেক মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।

৫ দিনের এই প্রশিক্ষণশালায় শুধু পুরুষ নয়, অংশ নিচ্ছেন নারীরাও। দেশের ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে চলবে এ কার্যক্রম।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD