শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আ.লীগের কাছে তথ্য পাচারের মামলায় এসপি জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ মোহাম্মদ মোস্তফার আদালতে তোলা হয়।

এ সময় রাষ্ট্র পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়াও আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করেছেন পুলিশ সুপার জাহাঙ্গীরের স্ত্রী মাসুমা আক্তার। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাকে (জাহাঙ্গীর আলম) এই মামলায় ফাঁসানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচলাইশ থানায় নথিভুক্ত হয় রাষ্ট্রদ্রোহের এই মামলা। এরপর রাতেই অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলমকে।

এদিকে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ফৌজদারি মামলার বাইরেও চাকরিবিধি অনুযায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

শনিবার (১৪ নভেম্বর) রাতে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD