রাজধানীর মতিঝিল এলাকায় লোকমান হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার মার্কিন ডলার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী লোকমান হোসেন শাপলা চত্বর এলাকায় হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার কাছ থেকে ১৭ হাজার ডলার ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।