শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বনশ্রীতে অভিযান, ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁদের স্থায়ী ঠিকানা পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় হলেও বর্তমানে দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে উত্তরা সার্কেলের একটি দল ওই ফ্ল্যাটে তল্লাশি শুরু করে।

তল্লাশির সময় ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারির ভেতর রাখা কালো রঙের কাপড়ের ব্যাগ থেকে ৬০টি জিপার প্যাকেটে সংরক্ষিত ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়। পাশাপাশি মাদক লেনদেনে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাদক ব্যবসার সুবিধার্থে তারা দক্ষিণ বনশ্রী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD