রাজধানীর মোহাম্মদপুরে সামুরাই ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ; উদ্ধার হয়েছে ব্যবহৃত মোটরসাইকেল।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার শেরশাহসুরী রোডে সামুরাই মোটরসাইকেল ঠেকিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাতে বসিলা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাইসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল (২৫) ও শফিক (২২)।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরশাহসুরী রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।
তিনি আরও বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে বসিলা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত সামুরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। মোহাম্মদপুর এলাকায় এমন অপরাধ প্রায়ই ঘটে থাকে বলে উল্লেখ করেন তিনি।
অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।