শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অবরোধে ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন ময়মনসিংহে জীবনযাত্রা স্বাভাবিক। অবরোধের সমর্থনে নগরীর কোথাও কোনও নেতাকর্মীকে মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি। তবে, অবরোধের প্রতিবাদে ময়মনসিংহ নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল কম থাকলেও আন্তঃজেলা সড়কগুলোতে নিয়মিত বাস চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কে ইজিবাইক, নসিমন, রিকশাসহ ছোট যান চলাচল করছে প্রতিদিনের মতো স্বাভাবিক। রাস্তায় মানুষের চলাচলও বেড়েছে। দোকানপাট, মার্কেট ও শপিংমল খুলতে দেখা গেছে অন্যান্য দিনের মতো।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অবরোধের কোনো প্রভাব নেই ময়মনসিংহে। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। জনসাধারণের নিরাপত্তা প্রদানে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD