শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ডিসেম্বর ঘিরে শঙ্কা নাই, আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকবে: এসআরবি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেশে আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় কোনো ধরনের শঙ্কা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড়ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি, অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্টকে ফাঁকি দিয়ে ঢাকায় এত ককটেল আসছে কি করে?- প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুরো ঢাকা নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরের যে বেষ্টন- তা বিস্তৃত করে দেওয়া হবে, বিষয়টি কিন্তু এমন না। ঢাকা শহর অনেক বড় একটি জায়গা এবং এখানে যে আইন-শৃঙ্খলা বাহিনী, যারা আমরা কাজ করছি, নিরলস চেষ্টা করে যাচ্ছি। এখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আছে, বাংলাদেশ পুলিশ আছে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে সার্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি।’

বেশিরভাগ ককটেল বিস্ফোরণগুলোতে দেখা যায় মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। প্রতিটা মোটরসাইকেলের তো নাম্বার প্লেট আছে, এগুলো কোথা থেকে আসছে? কীভাবে যাচ্ছে?- এমন প্রশ্নে এসআরবি মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করছি এবং সেখান থেকেই কিন্তু আমরা নাশকতারকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। নাশকতারকারীদের আমরা গ্রেফতারও করছি।’

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD