শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে বাবার বকুনিতে ছেলের আত্মহত্যা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় বাবার বকুনিতে অভিমান করে মো. রফিক (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত রফিকের খালা সেতু বলেন, সে একটি ব্যাগের কারখানায় কাজ করে। গতকাল বন্ধুদের সঙ্গে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খেয়ে বাসায় আসে। এই নিয়ে তার বাবা অনেক বকাবকি করেন। আজ তার বাবার চোখের অপারেশন হওয়ার কথা ছিল। পরে আজ দুপুরে সে সবার অগোচরে ঘরে ঢুকে আত্মহত্যা করে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, রফিক প্রেম করে বিয়ে করেছে। তার দেড় বছরের একটি মেয়েও আছে। তাই আমরা তাকে বুঝিয়েছি ভবিষ্যতে এমন কাজ না করতে। কিন্তু সে আমাদের কোনো কথাই শোনেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD