শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ২ শিশুর মৃত্যু

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার সঙ্গে সন্দেহজনক হামের কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুরই বয়স ১০ মাস। তাদের একজন মেয়ে শিশু।

তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়।

গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের দেওয়া তথ্যে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ জন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৭২ শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে ৮৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ জন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD