শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোরের দিকে ফাঁড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মান্নান মল্লিকের ছেলে। ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন তিনি। বর্তমানে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ব্যারাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার আরো জানান, শফিকুল ইসলাম ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে তার বাসায় মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন। মেয়ের কাছে পাঠানো মেসেজে তিনি লিখেছেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD