শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটে যুবকের মাথা থেঁতলানো লাশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মিরপুরে প্যারিস রোডে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা থেঁতলানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে সিটি করপোরেশনের ৬ তলা মার্কেটটি ১০ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করে মার্কেটের নিচতলায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা।

একজন প্রত্যক্ষদর্শী লাশ দেখে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ আসার পর সেনাবাহিনীর জন্য অপেক্ষা করা হয়। পরে সেনাবাহিনী এলে যৌথভাবে ভেতরে টিম পাঠিয়ে সার্চ করে নিশ্চিত হয় যে, সেটা মানুষেরই লাশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সুমন। মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। ১২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান বলেন, “নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদিতে। আমরা পরবর্তী তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিস্তারিত বের করতে সক্ষম হবো বলে আশা করছি।”

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের আত্মীয়স্বজন। তারা জানান, সুমনের সঙ্গে কারো শত্রুতা ছিল না।

সুমনের এক স্বজন জানান, সারারাত পরিবারে লোকজন তাকে কল করেছেন কিন্তু তিনি কল রিসিভ করেননি। ভোররাত সোয়া চারটার দিকে ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর আমরা থানায় গিয়ে জিডি করি।

সুমন খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন বলেও জানান তিনি।

এর আগেও একাধিকবার সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেটটিতে খুনের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় এক নারী বলেন, প্রত্যেক বছর এখানে মানুষ মারা যায়।

অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা ভেঙে ফেলার দাবি জানান স্থানীয়রা।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD