শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

কাশ্মীরে হাউজবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় শনিবার ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত পাঁচটি হাউজ বোট পুড়ে গেছে।

পুলিশ জানায়, সকালে একটি বড় অগ্নিকাণ্ডে লেকে থাকা বেশ কয়েকটি হাউজ বোট পুড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো পাওয়া যায়। পুড়ে যাওয়া একটি হাউজবোটে তিন বাংলাদেশি পর্যটকের মৃতদেহ পাওয়া যায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীনগর পুলিশ জানায়, অনিন্দ্য কৌশাল, দাস গুপ্ত এবং মোহাম্মদ মঈনুদ নামে তিনজন মৃতদের শনাক্ত করা হয়েছে। তারা “সাফিনা” নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন৷

হাউজবোটে থাকা আটজনকে উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে বলে জানান কর্মকর্তারা।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD