শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বিশাল লক্ষ্য দিলো বাংলাদেশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

ভারত বিশ্বকাপকে বলা হচ্ছে রানবন্যার বিশ্বকাপ। কিন্তু ৯ ম্যাচের মধ্যে আগের আট ম্যাচের একটিতেও বাংলাদেশ নিজেদের স্কোর ৩০০’র কাছেও নিতে পারেনি। শ্রীলঙ্কার ছুঁড়ে ২৮০ রানের লক্ষ্য তাড়া করাটাই ছিল সর্বোচ্চ স্কোর।

তবে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে এসে সেই আক্ষেপটাও ঘোচালো বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।

বিশ্বকাপের শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ যেহেতু অস্ট্রেলিয়া। অনেকের মনেই সংশয় ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে না কেমন করে বাংলাদেশ! কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে বড় স্কোরই গড়তে যাচ্ছেন তারা।

১৫.১ ওভারে বাংলাদেশ পৌঁছেছিলো ১০০ রানের মাইলফলকে। ৩ উইকেট হারিয়ে ২০০ পূরণ করেছে ৩৩ ওভারে। এরপর বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশের রান পার করেছে ৩০০’র গন্ডি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD