নেত্রকোনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
নেত্রকোনা ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গতকাল সন্ধ্যায় নেত্রকোনা পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত রায় টিটুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান।
সভায় ও কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।