সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২১৪/৪ (৩৬ ওভার)
দুইশ পেরিয়ে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সঙ্গে জুটি বেঁধে দলকে দুইশ পার করেছেন তাওহিদ হৃদয়।মাহমুদউল্লাহ এখনো আক্রমণাত্মক, এখন পর্যন্ত মেরেছেন ৩টি ছক্কা। মিচেল মার্শের করা ৩২তম ওভারে এসেছে ১৭ রান। ৩৩তম ওভারে ২০০ পেরিয়েছে বাংলাদেশ।
নিজের খামখেয়ালিতে রান আউট শান্ত
তাওহিদ হৃদয়ের সঙ্গে জুট বেঁধে দারুণ খেলছিলেন শান্ত। এসে পড়েছিলেন ফিফটির কাছাকাছি। কিন্তু নিজের খামখেয়ালিতে রান আউট ফিরলেন এই ওপেনার।স্কয়ার লেগে বলটা ঠেলে দিয়ে ঝুঁকিপূর্ণ ডাবলস না নিতে গিয়েছিলেন, মারনাস লাবুশেনের থ্রো ধরে বাকি কাজটি সেরেছেন জশ ইংলিস। তাতে হয়ত আক্ষেপ আরও বেড়েছে শান্তর। ৬৬ বলে ৬৩ রানে ভেঙেছে তৃতীয় উইকেট জুটি।
শান্ত-হৃদয়ের জুটিতে বাড়ছে রান
লিটন দাসের বিদায়ের পর ক্রিজে যাওয়া তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন এ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। তাতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। দুজন মিলে সমান ৫০ বলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি। বাংলাদেশ পেরিয়েছে দেড়শ রানের ঘর।
আরেকবার প্রতিপক্ষকে উইকেট উপহার দিলেন লিটন
জাম্পার লেংথ বল। স্টাম্প ববাবর। তবে খানিক ঝুলিয়ে দিয়েছিলেন। লোভ সামলাতে না পেরে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গেলেন বাংলাদেশ ওপেনার। টাইমিং ভালোই ছিল। কিন্তু জোর ছিল না। সরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মারনাস লাবুশেনের হাতে।আরেকবার বেশ ভালো শুরু পেয়ে উইকেট ছুড়ে এলেন লিটন। আউট হয়েছেন ৩৬ রানে।
অস্ট্রেলিয়ার ব্যর্থ রিভিউ
উইকেটে এসেই সুইপ খেলার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বল লাগে প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন প্যাট কামিন্স। রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে গ্লাভস ছুঁয়ে গিয়েছিল বল। নষ্ট হয় অস্ট্রেলিয়ার একটি রিভিউ।
শর্ট বলের শিকার হয়ে তানজিদের বিদায়
ভালো শুরু করেও ধরে রাখতে পারলেন না তানজিদ হাসান। শন অ্যাবটের শর্ট লেংথের বলে ধরা পড়লেন এই বাঁহাতি। শর্ট বল দেখে তানজিদ ভড়কে গিয়ে লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে। নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেকথ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে ৩৬ রান করে।
পাওয়ারপ্লে-তে বাংলাদেশের দুর্দান্ত শুরু
পাওয়ারপ্লে-তে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। সাবধানী শুরুর পর ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠছেন তারা। বাড়ছে রানের গতি। তাদের জুটিতে পঞ্চাশ ছুঁয়েছে ৫০ বলে।
আসরে বাংলাদেশের উদ্বোধনী জুটির এটি কেবল দ্বিতীয় পঞ্চাশ। এই মাঠেই ভারতের বিপক্ষে ৯৩ রান যোগ করেছিলেন দুই ওপেনার। দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম পাওয়ারপ্লে-তে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান।
৩৪ বলে পাঁচটি চারে ২৮ রানে ব্যাট করছেন লিটন। ৩২ বলে চারটি চারে ৩২ রানে ব্যাট করছেন তানজিদ।
সাবধানী শুরুর পর চড়াও লিটন-তানজিদের ব্যাট
সাবধানী শুরুর পর অজি বোলারদের ওপর চড়াও হয়েছেন লিটন ও তানজিদ। শুরুর ৫ ওভারে খোলসবন্দি লিটন তানজিদ পরের তিন ওভারে বাউন্ডারি হাঁকিয়েছেন ৬টি। এর মধ্যে অষ্টম ওভারে শন অ্যাবটকে টানা তিন চার হাঁকিয়েছেন লিটন।পরের অভারেই কামিন্সের ওপর চড়াও হয়েছেন তানজিদ। শুরুতেই মেরেছেন চার।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪৮। বাউন্ডারি এসেছে মোট সাতটি। ২৫ বলে চার চারে ২০ রানে খেলছেন লিটন। ২৪ বলে তানজিদের রান ২০। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
লিটন-তানজিদের সাবধানী শুরু
অস্ট্রেলিয়ের বিপক্ষে শুরুটা দেখেশুনে করেছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামি। দুই জনেই শুরুতে সাবধানী শুরু করলেও ধীরে ধীরে চড়াও হচ্ছেন। ৫ ওভারের পর কামিন্সের এক ওভারেই দুই চার হাঁকিয়েছেন তানজিদ।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৯। বাউন্ডারি কেবল তিনটি। ১৮ বলে এক চারে ৮ রানে খেলছেন লিটন। ১৮ বলে তানজিদের রান ১৪। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব দেশে দিরে এসেছেন, তাই তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
টস
ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগে ব্যাট করবে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানের টিকিট
আসরে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচ পরাজয়ের বৃত্তে বন্দি হয়ে থাকে বাংলাদেশ। একের পর এক হারে বিশ্বকাপে সেমির আগেই বিদায় নিশ্চিত হলেও পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে সাকিব আল হাসানের দল।
আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই আসরটিতে খেলার টিকিট নিশ্চিত করবে টিম টাইগার্স। হারলেও সুযোগ থাকবে, তবে হারের ব্যবধানটা হতে হবে অল্প ব্যবধানে।
পরিসংখ্যানের খতিয়ান
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে বেশ এগিয়ে প্যাট কামিন্সের দল। ২১ ওয়ানডেতে অজিদের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। ২০০৫ সালে কার্ডিফে একমাত্র জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে লাল-সবুজের দল।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সাক্ষাৎ হয়েছে তিনবার। দুই দলের তিন দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে ৭ উইকেট ও ২০১৯ সালে ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০১৫ আসরের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।