শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

৩০ হাজার টাকার কম্বল দিতে গিয়ে খরচ ৮-১০ লাখ?

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার ভাড়া নিয়ে অতিরিক্ত খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আজিজের দাবি, মাত্র ছয় দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ১৮ বার প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করেছেন এমনটি দেখেছেন কখনো? তিনি আরও বলেন, দান খয়রাতের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে, তা মন্ত্রণালয়ের বাজেট থেকে আসছে এবং হেলকপ্টার ভাড়াও দিচ্ছে মন্ত্রণালয়, যা শেষ পর্যন্ত নাগরিকদের ট্যাক্সের টাকা।

আজিজ ছাত্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, মাত্র ৩০ হাজার টাকার কম্বল দিতে গিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া, হেলিকপ্টার ভ্রমণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করতে হয়েছিল, পরে সেটি ভেঙে ফেলেছে।

তিনি উল্লেখ করেন, জনগণের অর্থে এই খরচ পরবর্তী সময়ে অডিটের আওতায় আসবে। “যদি অডিটে এসব খরচ ধরা পড়ে, তখন কী জবাব দিবে?” এমন প্রশ্ন তুলেছেন আজিজ। তিনি সতর্ক করেন যে, এসব কাজ সরকারের পক্ষ থেকে জনসাধারণের অর্থের অপব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করছে, যা পরবর্তীতে গণতান্ত্রিক জবাবদিহির আওতায় আসতে পারে।

তথ্যসূত্রঃ এনটিভি নিউজ

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD