শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্থানীয় সরকার নির্বাচন: ইসির টার্গেট আগামী অক্টোবর, নেওয়া হচ্ছে প্রস্তুতি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবর মাসকে লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় লজিস্টিক, ব্যালট বাক্স এবং নির্বাচন পরিচালনার জনবল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকারের প্রায় সাড়ে ৪ হাজার নির্বাচন কীভাবে ধাপে ধাপে আয়োজন করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে অক্টোবরকে সামনে রেখেই প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অক্টোবর মাসে নির্বাচন হলে তার প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচন অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর—যে সময়েই হোক না কেন, কমিশন অক্টোবরকে লক্ষ্য করেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে পারে। তবে নির্বাচনসংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া নেওয়া হবে না।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরপর স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় ব্যালট বাক্স প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। ব্যয় কিছুটা কমানো সম্ভব কি না, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় ভিত্তিতে। অর্থাৎ দলীয় প্রতীকে ভোট হবে না। তবে রাজনৈতিক দলগুলো সমাজের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

ইসি ইতোমধ্যে স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচনের খসড়া আচরণবিধি ওয়েবসাইটে প্রকাশ করেছে। এ বিষয়ে ৩০ জুনের মধ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার মতামত আহ্বান করা হয়েছে। মতামত পর্যালোচনা শেষে ১৫ দিনের মধ্যে আচরণবিধি চূড়ান্ত করা হতে পারে বলে জানান এই নির্বাচন কমিশনার।

সভায় বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD