শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চায় জামায়াত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যুব সমাজ এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

কুয়েতে সালুয়া সী সাইডে জুমেরিদা হলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ কথা বলেন তিনি। বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজনে এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ব্যবসায়িক লাইসেন্সের জন্য ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা, প্রবাসী মন্ত্রণালয়ে প্রবাসীদের অগ্রাধিকারসহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা, কুয়েত সংসদের সাবেক পার্লামেন্ট মেম্বার আদেল দামকী, ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কর্মকর্তা আম্মায় আল কান্ডারীসহ অনেকে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD