শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সামিটের এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প বাতিল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের মহেশখালীতে অনুমোদন পাওয়া সামিট এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্পটির চুক্তি বাতিল করেছে পেট্রোবাংলা। এর আগে এটির চুক্তি বাতিলের জন্য জ্বালানি বিভাগে সুপারিশ জমা দিয়েছিল গঠিত পরামর্শক কমিটি। সেখান থেকে এ সংক্রান্ত চিঠিটি পেট্রোবাংলাকে পাঠানো হলে সংস্থাটি সামিটের টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প চুক্তিটি বাতিল করেন।

সোমবার (৭ অক্টোবর) পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সাক্ষরিত এক আদেশে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনে সম্পাদিত চুক্তিটি বাতিল করার আদেশ জারি করা হয়েছে।

কোনো রকম দরপত্র ছাড়া বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চে সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের তৃতীয় আর সামিট গ্রুপের মালিকানাধীন দ্বিতীয় টার্মিনাল নামে পরিচিত ছিল।

অভিযোগ রয়েছে, সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার চড়াদামে কম্পানিটির সঙ্গে চুক্তি করেছিল।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD