শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইসরায়েলি জাহাজে হুতির হামলা, ছবি প্রকাশ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

ভারত মহাসাগরে ইসরায়েলি একটি জাহাজে হামলা হয়েছে। গতকাল শুক্রবার মহাসাগরের মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জলসীমায় থাকার সময় এই জাহাজে হামলা হয়। এবার সেই হামলার একটি ছবি প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটারের নতুন নাম) একটি ছবি শেয়ার করেন হুতির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হাজেম আল–আসাদ। তাতে জাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

গত শুক্রবার তিনকোণা একটি শাহিদ–১৩৬ ড্রোনে বোমা হামলা করা হয়েছে। এই হামলা ইরান করেছে বলে অভিযোগ আমেরিকার। জাহাজটি এক ইসরায়েলি কোটিপতির।

কর্তৃপক্ষ বলছে, ড্রোনটি জাহাজে এসে বিস্ফোরিত হয়। তবে এতে জাহাজের ক্ষতি হলেও কেউ আহত হননি। পুরো ব্যাপারটি পর্যালোচনা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর হামাস–ইসরায়েল সংঘাত শুরু হয়। বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গাজায় চলমান যুদ্ধে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করলে হামাসের হয়ে লড়াই করার হুমকি দিয়েছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD