শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আধাঘণ্টা পরপরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি : কামিন্স

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সফল বিশ্বকাপ অভিযান শেষে ট্রফি নিয়ে আজই দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একাংশ। কিন্তু বিমানবন্দরে বিশ্বচ্যাম্পিয়নদের বরণে তেমন কোনো আয়োজন দেখা যায়নি। ছিল না কোনো অভ্যর্থনা কিংবা ভক্তদের ঢল।

সিডনি বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সংবাদকর্মীদের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আধা ঘণ্টা পরপরই মনে পড়ছে বিশ্বকাপ জিতেছি। বিশ্বকাপ জয়ের মোহ এখনও কাটেনি।’

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ক্যাঙ্গারুদের। টানা ৯ ম্যাচ জিতে ২০১৫ সালের পর বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করে তারা। বিশ্বজয়ের পর তিনদিন পেরিয়ে গেলেও, এখনও শিরোপার নেশায় ডুবে আছে অস্ট্রেলিয়া দল। তেমনটা অকপটে জানিয়ে দিলেন কামিন্স। তিনি বলেন, ‘প্রতি আধঘণ্টা পরপরই মনে পড়ছে, আমরা মাত্রই বিশ্বকাপ জিতেছি এবং আবার রোমাঞ্চিত হয়ে উঠছি। আমরা এখনও বিশ্বকাপ জয়ের নেশায় বুদ হয়ে আছি।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ ট্রফি ধরে রাখা ও সর্বশেষ বিশ্বকাপ জয়ের কারণে চলতি বছরটিকে অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত হিসেবে অভিহিত করেন কামিন্স। সব মিলিয়ে অস্ট্রেলিয়া এ বছর বিশ্বক্রিকেটে সেরা দল অস্ট্রেলিয়া। কামিন্স বলেন, ‘দারুণ একটি বছর। এমন অর্জন দিয়ে শেষ করা, অসাধারণ। আমার মতে, খেলোয়াড়রা তাদের লিগ্যাসি তৈরি করেছে। প্রতি চার বছরে বিশ্বকাপে একবার খেলার সুযোগ পান। বিশেষ করে ভারতের মতো জায়গায় খেলাটা, যথেষ্ট কঠিন।’

আরও বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে দেশের বাইরে অ্যাশেজ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় ছিল। আমরা এর চেয়ে ভালো কিছু পরিকল্পনা করতে পারতাম না। আমরা সদ্যিই তৃপ্ত।’

বিশ্বকাপ ট্রফি নিয়ে কামিন্সের সঙ্গে দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও জশ হ্যাজলউডরা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ো ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরবেন বিশ্বকাপ ফাইনালের হিরো ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলসহ বাকি সদস্যরা।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD