শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সেঞ্চুরির পর ফিরলেন সাদমান, দ্রুত বিদায় হৃদয়েরও

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। তবে ব্যক্তিগত ১০০ রান পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। অভিষিক্ত বোলার বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর একই বোলারের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তাওহিদ হৃদয়ও।

দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে ঠেলে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন সাদমান। ২২০ বলে আসে তার এই সেঞ্চুরি। দীর্ঘ ১৭ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শতক করেছিলেন তিনি।

সেঞ্চুরির পর বিশপের বলে এলবিডব্লিউ হন সাদমান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। আলট্রাএজে ব্যাটে বল লাগার প্রমাণ মেলেনি, আর বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত। টেস্টে এটিই বিশপের প্রথম উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে কোনো রান যোগ না করেই বোল্ড হন হৃদয়। আগের দিন ৪২ রানে ক্র্যাম্পের কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।

প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিল বাংলাদেশ। সাদমান ৯৯ রানে অপরাজিত ছিলেন। হৃদয় ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এছাড়া মুমিনুল হক করেন ২৮ এবং নাজমুল হোসেন শান্ত ১৯ রান।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD