শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইংলিশ কিংবদন্তির বিশ্বকাপ সেরা একাদশে মাহমুদউল্লাহ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেতে হারিয়ে নিজেদের হেক্সা মিশন সফল করেছে অজিরা। বিশ্বকাপ শেষ হলেও চুলচেরা বিশ্লেষণ শেষ হয়নি। এক কথায় চলছে ময়নাতদন্ত।

দলীয় পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অস্ট্রেলিয়া, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। সেই উজ্জ্বল তারকাদের নিয়ে অনেকেই তৈরি করছেন সেরা একাদশ। ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বাছাই করা সেই সেরা একাদশে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ।

মাঠের পারফরম্যান্সে এবারের বিশ্বকাপটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ ব্যতীত বাকি সবগুলো ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে টাইগাররা। এমনকি ডাচদের বিপক্ষে পরাজিত হয় সাকিব বাহিনী। ব্যর্থ বিশ্বকাপ মিশনেও আলো ছড়িয়েছেন রিয়াদ।

অ্যান্ডারসন অবশ্য তার বিশ্বকাপ সেরা একাদশ ব্যাটিং পজিশন বা ক্রিকেটারের ভূমিকা বিচার করে তৈরি করেননি। একাদশে প্রত্যেক দেশ থেকে একজন করে ক্রিকেটার রেখেছেন তিনি। যেখানে একমাত্র ভারত থেকে রেখেছেন দুজন ক্রিকেটারকে।

বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি বিশ্বকাপে বাংলাদেশের অন্ধের যষ্টি হয়ে একাই ধরেছিলেন হাল। কিন্তু একা আর কতটুকুই লড়াই করা যায়। রিয়াদ ভালো করলেও দলের হয়েছে ভরাডুবি। তা সত্ত্বেও বিশ্বকাপপরবর্তী কাটাছেঁড়ায় বারবার উঠে আসছে রিয়াদের নাম।

একনজরে জেমস অ্যান্ডারসনের বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ

ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসমতউল্লাহ শহিদি (আফগানিস্তান), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), দিলশান মাদুশঙ্কা (শ্রীলংকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD