দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়নের পেতে বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী আগ্রহ দেখিয়েছেন। অনেকে ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অনেকে শিগগিরই সংগ্রহ করার কথা জানিয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন—চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রুবেল, শাকিল খান, সিদ্দিকুর রহমান।
এই তালিকায় যোগ হওয়ার কথা রয়েছে—চিত্রনায়ক রিয়াজ, ডিপজল ও রোকেয়া প্রাচীর। চিত্রনায়িকা অপু বিশ্বাসও মনোনয়ন নেবেন এমন গুঞ্জন শোনা গেলেও এটি সত্য নয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই নায়িকা।
ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনবেন। ঢাকার যে কোনো আসন থেকে নির্বাচন করার ইচ্ছা এই তারকা অভিনেতার।
নায়ক ফেরদৌস আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামীকাল আমি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনবো। ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চাই। ঢাকার কোন আসন সেটা আজ বলব না। ঢাকায় নেওয়ার কারণ ঢাকার সবকিছু আমার পরিচিত। বিনোদনের মাধ্যমে এই মানুষগুলোর সাথে আমার একটা নিবিড় সখ্যতা গড়ে উঠেছে। তাদের আনন্দ দিতে চেষ্টা করব। তাদের সুখে দুখে পাশে থাক …