শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ইসরায়েলি হামলায় ১৪১০০ ফিলিস্তিনি নিহত

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৪ হাজার ১২৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ৫ হাজার ৮৪০ জন ও নারী ৩ হাজার ৯২০ জন। একইসঙ্গে ২০৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এ ছাড়া ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যাদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি মহিলা এবং শিশু। সাড়ে ৪ হাজার শিশুসহ এখনও ৬ হাজার ৮০০ জন ধ্বংসস্তূপের নীচে রয়েছে।

এদিকে, বন্দিবিনিময়ের চুক্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল। এ ছাড়া হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কখন জিম্মিদের হস্তান্তর করা হবে এবং কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে- সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD