শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশকিছুদিন ধরে কারাগারে রয়েছেন। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, আজ মঙ্গলবার ( ২১ নভেম্বর ২০২৩) সকাল ৮ টার দিকে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দিদার জানান, ককটেল বিস্ফোরণে মূহুর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটর সাইকেল অবস্থান করতে দেখেন। মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটর সাইকেলটিকে স্কট দিয়ে নিয়ে যায় বলে মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা জানান।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD