জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে যদি কেয়ামত না হয়, তবে জানুয়ারি মাসের ৭ তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার একটি গণমাধ্যমে রাজনৈতিক বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বর্ষিয়ান এই শ্রমিক নেতা বিএনপি জামায়াতের অবরোধ, হরতালকে ইঙ্গিত করে বলেন, বিএনপি জামায়াত ২০১৪ থেকে ১৮ সালেও হরতাল অবরোধ ডেকে ছিল, কিন্তু নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত করতে পারেনি। এবারও পারবে না। কেননা তাদের সেই শক্তি ও সামর্থ দুটোর একটিও নেই। তাদের হরতাল অবরোধ তো অব্যাহত আছে ২০১৮ সালের নির্বাচনের পর থেকে, এটা তো তারা (বিএনপি জামায়াত) স্থগিত করেনি। অব্যহত ছিল, কোন কাজ হয়েছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের শাসন ব্যবস্থা পূর্ণ মেয়াদে শেষ করে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এবারও নির্বাচন ৭ তারিখে হবে। দেশে যদি কেয়ামত না হয় তবে জানুয়ারি মাসের ৭ তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের বাঁধা দেওয়ার ক্ষমতা অতীতেও ছিল না আসছে জানুয়ারি মাসের ৭ তারিখেও নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।
এসময় তিনি বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বলেন, বর্তমান চেয়ারম্যান কোন জেলায় কে নেতা এবং কয়টি আসন আছে বলতে পারবে না। তার সেই সক্ষমতা নেই। রওশন এরশাদ দলের প্রতি যে একাগ্রতা তা অনেকের মাঝে নেই। তারা অনেকে দলের নেতাদের চিনেও না। আমি আাশ করি রওশন এরশাদের নির্দেশেই প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন অফিস।