শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বামী ও বাবা হিসেবে একটু ভালো হত? শামিকে নিয়ে আক্ষেপ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছেন মহম্মদ শামি। তার দু’দিন পরে, শুক্রবার শামিকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল ‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের গলায়।

বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছেন মহম্মদ শামি। তার দু’দিন পরে, শুক্রবার শামিকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল ‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের গলায়। হাসিনের আক্ষেপ, শামি যত ভাল ক্রিকেটার, তত ভাল স্বামী এবং বাবা হলে জীবনটাই অন্য রকম হতে পারত। এক ওয়েবসাইটে কথা বলেছেন হাসিন। সেখানেই শামির সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরেছেন তিনি।

২০১৮ সাল থেকেই হাসিন আর শামি আলাদা থাকছেন। এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মাঝেই এক ওয়েবসাইটে হাসিন বলেছেন, “যত ভাল ক্রিকেটার শামি, তত ভাল মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভাল হত। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভাল মানুষ হতে হত। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল স্বামী এবং ভাল বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।”

হাসিন আরও বলেছেন, “শামির ভুলের জন্যে, ওর লোভ এবং নোংরা মানসিকতার জন্যে আমরা তিন জনেই তার ফল ভুগছি। এখন শামি টাকা দিয়ে ওর যাবতীয় খারাপ কাজ ঢেকে দেওয়ার চেষ্টা করছে।”

সেমিফাইনালে দারুণ বল করে দলকে একার হাতে জিতিয়েছেন শামি। ভেঙেছেন অনেক নজিরও। সেই প্রসঙ্গে হাসিন বলেছেন, “আমার আলাদা করে ওর প্রতি কোনও অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে এটা ভেবে ভাল লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।”

একই সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল ঘোষকে নিয়েও প্রশ্ন করা হয়, যিনি সম্প্রতি শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্রসঙ্গে হাসিনের উত্তর, “খ্যাতনামীদের সঙ্গে এ রকম ব্যাপার হয়েই থাকে। এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD