শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মাহমুদউল্লাহকে ঘিরে বড় দুঃসংবাদ!

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বাঁ-হাতে ব্যান্ডেজ নিয়েই ভারত থেকে বাংলাদেশে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান আউট হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ওই সময় আউট থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াদ, যা পরে কাল হয়ে দাঁড়ায়।

সেই ড্রাইভের কারণে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর দেশে ফিরেই করানো হয় এমআরআই। যার রিপোর্ট আজ সকালেই হাতে পেয়েছে বিসিবি। চোটের যে অবস্থা, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিট হতে অন্তত সপ্তাহ পাঁচেক সময় লাগতে পারে। যে কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

মাহমুদউল্লাহর চোটের বিষয়ে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ার কারণে নিউজিল্যান্ড সফর মিস করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ, এক প্রকার নিশ্চিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মাসের ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে। ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর। আর এই সিরিজ খেলতে আগামী ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

এর আগে চলতি মাসের ২১ তারিখ দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এই সিরিজে দেখা যাবে না রিয়াদকে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD