শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে সন্ত্রাসী হামলার হুমকি

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কিছুক্ষণ পর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। আর এই ম্যাচটি চলাকালীন সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। তারপরই স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সেমিফাইনালের লড়াই শুরুর আগে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) হুমকির খবর পেয়েছে মুম্বাই পুলিশ। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটা পোস্ট করেছে। সেখানে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি দেওয়া আছে। সঙ্গে লেখা আছে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নাশকতামূলক ঘটনা ঘটতে পারে।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, স্টেডিয়াম চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে। আশপাশের এলাকাতেও নজরদারি বেড়েছে। কোনো ব্যক্তির ওপর সন্দেহ হলেই তাকে জেরা করা হচ্ছে।

এদিকে, বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট ঘিরে ব্যাপক কালোবাজারি চলছে মুম্বাইতে। একটি টিকিটের দাম উঠেছে আড়াই লাখ রুপির বেশি। এ ছাড়া হাজার টাকার টিকিট বিকোচ্ছে লাখ লাখ টাকায়। ইতোমধ্যে দুজন কালোবাজারিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃতদের থেকে উদ্ধার হয়েছে ম্যাচের টিকিটও।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD