শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

২৫ বছর বিনাবেতনে চাকরি, অতঃপর চিরবিদায়

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর চাকরি করেও বেতন পাননি শিক্ষক বেলাল হোসেন। ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন আর কুরআন শিক্ষা দিয়ে উপার্জিত অর্থে সংসার চালিয়েছেন তিনি। এরপর দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে পরপারে পাড়ি জমালেন সেই শিক্ষাগুরু।

শিক্ষক বেলাল হোসেনের বাড়ি উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত মহির উদ্দিন।

বেলালের ভাতিজা মামুন হোসেন জানান, তার চাচা ছাত্রজীবন থেকে চকরপাড়া মসজিদে দীর্ঘ ৩৫ বছর ইমামের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চকরপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় পাঁচ বছর পর একই এলাকার অপর এক শিক্ষাপ্রতিষ্ঠান আড়ানী দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা শিক্ষক হিসেবে যোগদান করেন। নিয়মের বেড়াজালে দীর্ঘ দিনেও ওই শিক্ষা প্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর বিনাবেতনে শ্রম দিয়েছেন। দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান। বিকাল সোয়া ৪টায় জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

আড়ানী দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফ জানান, ২০০৩ সালে বেলাল সহকারী মাওলানা শিক্ষক হিসেবে তার মাদ্রাসায় যোগদান করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন বিনাবেতনে তিনি শিক্ষকতা করেন। তার প্রতিবন্ধী এক ছেলেও এর আগে মারা গেছে। বর্তমানে তিন মেয়ের একজন কুরআনের হাফেজা, অপর একজন একাদশ শ্রেণির ছাত্রী এবং ছোটজন স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষার্থী।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD