শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ওয়ানডে এখন টি-টোয়েন্টির মতো হয়ে গেছে : মোসাদ্দেক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

ভারত বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। বিশেষ করে আসরজুড়ে ব্যাটিংয়ে বেশ ভুগতে হয়েছে টাইগারদের। তবে ঠিক কী কারণে এমন ভরাডুবি সেটা নিয়েও আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। অবশ্য স্কোয়াডের বাইরে থাকা টাইগার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন ভিন্ন এক কারণের কথা।

আজ (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আসলে আধুনিক ক্রিকেট এখন অনেক বদলে গেছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টেও দেখবেন অনেক ইনটেনসিটি থাকে। ব্যাটাররা স্ট্রাইকরেট ঠিক রেখেই খেলার চেষ্টা করে। ওয়ানডে এখন টি-টোয়েন্টির মত হয়ে গেছে প্রায়। ম্যানেজমেন্ট হয়ত এসব মাথায় রেখেই কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেভাবেই উন্নতি করার চেষ্টা করছে।’

নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা ভালো উইকেটের খেলার কথা জানিয়েছিলেন। এবার একই সুর মোসাদ্দেকেরও। ভালো উইকেটে খেলার তাগিদ দিয়ে এই ক্রিকেটার বলেন, ‘ভালো উইকেটগুলাতে খেললে প্রতিদিন ৪০০ না হলেও ৩২০-৩০ রান হবে। দক্ষিণ আফ্রিকার মত দল যারা অনেক ভালো খেলেছে তারা কিন্তু আবার নেদারল্যান্ডসের কাছে হেরেছে। উইকেট অনেক বড় ফ্যাক্ট। সেখানে ৩২০-৩০ রান করা এবং রান তাড়া করার সক্ষমতা থাকতে হবে।’

‘উইকেট অনেক ভালো হতে হবে। বগুড়ায় আমাদের টাইগার্স ক্যাম্প হয়েছিল, সেখানের উইকেটে আমার কাছে মনে হয়েছে ব্যাটারদের শট খেলার সুযোগ থাকে, স্কিলে উন্নতি আনা যায়। খারাপ উইকেটে খেললে ব্যাটারদের অনেক লিমিটেশন চলে আসে। অনেক শট খেলা যায় না। তখন উইকেট ভালো হলে ব্যাটাররাও অনেক শট খেলতে পারে, রান করতে পারে। বোলাররাও রান ডিফেন্ড করতে পারে ভালো উইকেটে।’-যোগ করেন মোসাদ্দেক।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD