শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসীকে

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসান। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে কাজের জন্য তাদের অবস্থান এবং যাদের বৈধ কাগজপত্র নেই, তাদেরও সেখানে আসতে কোনো সমস্যা হবে না। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ তদন্ত করে হাসানকে শনাক্ত করে। তার আগের রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা হাসান গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে বিতর্কিত ভিডিও প্রকাশের পর তার বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জনকে নিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD