শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল হকের স্মরণে ময়মনসিংহে দোয়া মাহফিল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব শহিদুল হকের স্মরণে ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বাদ আসর ময়মনসিংহ টুরিস্ট পুলিশ রিজিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম শহিদুল হক ছিলেন টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএমের বাবা।
মরহুম শহিদুল হক কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাইরা এম এ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং মুরাদনগর মানবাধিকার কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের ছেলে পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম তাঁর বাবার কর্মময় জীবন, আদর্শ ও স্মৃতির বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক উন্নয়ন সংবাদ-এর নির্বাহী সম্পাদক ও রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক লায়ন মো. ইউসুফ আলী রিমন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. শরিফুল ইসলাম সোহেল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম মিথুন, মেছুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোফাখখারুল ইসলাম ইউসুফ এবং আয়কর আইনজীবী মো. আজিজুল হক সোহাগ।

এ ছাড়া টুরিস্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, রাউন্ড টেবিল বাংলাদেশের সভাপতি মাহমুদ আল ওয়াসিফ, প্রধান সমন্বয়কারী এজাজ মাহমুদ রনি, রাউন্ড টেবিল ইন্টারন্যাশনালের জার্মানি থেকে আগত সদস্য ক্রিস্টোফার ও হেরিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

স্মৃতিচারণ শেষে মরহুম আলহাজ্ব শহিদুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD