শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মধ্যপ্রাচ্য সংকটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর বুধবার (২২ জুলাই) এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সর্বশেষ লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার ইরান মধ্যপ্রাচ্যে হামলার পরিধি আরও বাড়িয়েছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমের নির্দেশনা অমান্য করায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৎপরতা বাড়িয়েছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD