শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

অস্থিরতার ভিড়ে শান্ত মন: সুস্থ জীবনের মূলমন্ত্র

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

দেহের সৌন্দর্য্য না কি মনের সৌন্দর্য্য- এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন, মনের সৌন্দর্য্য! কারণ দেহের সৌন্দর্য্য সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু মনের সৌন্দর্য বয়সের সাথে আরও গভীর ও মূল্যবান হয়।একজন মানুষের সদাচরণ, সহানুভূতি, সততা, ও বিনয় সম্পর্ককের গুনগত মান বৃদ্ধি ও হৃদয়গ্রাহী করে তোলে।বাহ্যিক সৌন্দর্য্য প্রথমে নজর কাড়লেও, মনের সৌন্দর্যই মানুষকে ভালোবাসা, সম্মান ও আস্থার জায়গা এনে দেয়।মনের সৌন্দর্যবান মানুষ সমাজে শান্তি, সহানুভূতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে।

মনের সৌন্দর্য্যরে চর্চা করতে হলে প্রযুক্তি নির্ভর ও তথ্যভিত্তিক জীবনধারণের সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রেখে চলার পদ্ধতিগুলির প্রতিও নজর দিতে হবে। সুস্থ জীবন যাপনের জন্য মস্তিষ্কের যত্ন গুরুত্বপূর্ণ। শরীর সুস্থ রাখতে যেমন যোগাসন, শারীরচর্চার প্রয়োজন, ঠিক সে ভাবেই মনের সৌন্দর্য্য চর্চায় মস্তিষ্কের পরিচর্যা ও যত্নের প্রয়োজন।অনেক সময় দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট বা তার প্রেক্ষিতে বক্তব্য আমাদের উত্তেজিত করে তোলে। যেখানে একে অপরের প্রতি অসংযত ভাষার প্রয়োগ, অপমানজনক উক্তি প্রয়োগ এর প্রবণতা প্রকট। এই ধরনের কথাবার্তা ও তর্ক-বিতর্ক মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে, স্ট্রেস হরমোন বাড়ায়, যার ফলে মাথাব্যথা, ঘুমের সমস্যা, মনোযোগের ঘাটতি ও উদ্বেগ তৈরি হয়। যার দরুণ মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ সব এড়াতে আমাদের উচিত অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানো, এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করা। ফলে মানসিক শান্তি বজায় থাকবে এবং সামাজিক সম্পর্কও সুস্থ থাকবে।মনের সুস্থ থাকার সঙ্গে মস্তিষ্কের সুস্থ থাকার ঘনিষ্ঠ যোগ রয়েছে। উদ্বেগ, বিষন্নতা ও মানসিক ক্লান্তি মস্তিষ্কের কার্যক্ষমতার হ্রাসের সঙ্গে যুক্ত। সুস্থ মস্তিষ্কই মনের চাপ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং মানসিক স্থিতিস্থাপকতা বজায় রাখতে সক্ষম।উদ্দীপক কাজ, সামাজিক যোগাযোগ এবং সচেতন চর্চা নিউরোনের সংযোগ শক্তিশালী করে এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি কমায় । নিয়মিত ব্যায়াম, সুষম আহার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক ভাবে সক্রিয় থাকা … মন ভালো রাখতে সাহায্য করে।বিষন্নতা, মনের ক্লান্তি, বিষাদ, উদ্বেগ মস্তিষ্কের সাথে সম্পর্কিত মনের পরিবর্তনের অন্যতম কারণ। এ পরিবর্তন রোধ করার ক্ষমতা বজায় রাখতে বই পড়া, ধাঁধা মেলানো, নতুন ভাষা শিক্ষার পাঠ নেওয়া যেতে পারে। একটি সুস্থ জীবনের জন্য ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকারে লিপ্ত থাকা যেতে পারে । প্রতিদিনের ছোট ছোট সচেতন অভ্যাস মস্তিষ্ককে শক্তিশালী রাখতে পারে।

এছাড়াও জীবনে স্বস্তি চাইলে নেগেটিভ সকল কিছু থেকে দূরে থাকতে হবে। এটাই আত্মশুদ্ধির প্রথম ধাপ। নেগেটিভ মানে শুধু খারাপ মানুষ নয়, বরং এমন যেকোনো কিছু যা আমাদের মন খারাপ করে, আত্মবিশ্বাস কমায় বা সামনে এগিয়ে যেতে বাঁধা দেয়। প্রয়োজন হলে কিছু সম্পর্কের ‘সাইলেন্ট মোড’ মেনে চলুন। কারন টক্সিক সম্পর্ক আপনাকে নেগেটিভ দিকে ধাবিত করতে পারে।সামাজিক যোগাযোগ মাধ্যমের সব খবর, পোস্ট, বা মন্তব্যে সাড়া দেয়া থেকে নিজেকে নিয়ন্ত্রন করতে হবে।পজিটিভ মানুষদের সঙ্গে সময় কাটাতে হবে, যারা উদ্দীপনা দেয়, উৎসাহ জোগায়। সময় দিতে হবে নিজেকে- নিজের শরীর, মন আর স্বপ্নকে।দূরে থাকা মানে পালিয়ে যাওয়া নয় … বরং এটি নিজের মানসিক স্বাস্থ্যেকে ভালো রাখার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা।

সর্বোপরি শালীনতা মেনে, নিজের ইচ্ছা, আগ্রহ এবং পছন্দকে প্রাধান্য দেয়া উচিত।নিজের নির্মল শখগুলো পূরণ করার চেষ্টা শুরু করতে হবে এখুনি!মাঝে মাঝে নিজেকে নিজে উপহার দিতে হবে।নিজের মনের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না।কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা যাবে না।

পরিশেষে, শরীর ও মন দুটোই একই আত্মায় ধারণ। তাই সার্বিক সুস্থতা কামনায় শরীর ও মন এর সঠিক ও সুন্দর পরিচর্যা প্রয়োজন॥

লেখিকা: রেহানা ফেরদৌসী

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD