শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে মিলল ৩ হাজার লিটার পেট্রোল, ফের জরিমানা

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই লেখা’ এক ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ২৬৯ লিটার জ্বালানি তেল পাওয়ায় জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন’-এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেও একই অপরাধে ফিলিং স্টেশনটিকে জরিমানা করা হয়েছিল।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই ফিলিং স্টেশনে অভিযান চালান। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের উপস্থিতিতে স্টোরেজ বা মজুত পরীক্ষা করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত পাওয়া যায়।

পর্যাপ্ত তেল থাকার সত্ত্বেও সাধারণ মানুষকে সেবা না দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করায় প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় আনা হয়।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী, সেবা প্রদানে অবহেলা ও কৃত্রিম সংকট তৈরির অপরাধে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান শেষে মজুতকৃত ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে নিয়মিত মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য এর আগে, গত ২৭ মার্চ এ ফিলিং স্টেশনটিকে ৯ হাজার ৭৮৩ লিটার তেল মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া পরবর্তী সময়ে অবৈধভাবে তেল মজুদ না করতে সতর্ক করা হয়।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD