অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময়ই উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের নানা অভিযোগ আসছিল। তবে ক্ষমতা হস্তান্তরের পর নতুন সরকারের শুরু থেকে তাদের দুর্নীতি-লুটপাটের ঘটনা ব্যাপক মাত্রায় প্রকাশ পেতে শুরু করেছে। দুর্নীতিবাজ উপদেষ্টাদের অপকর্মের বিষয়ে সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে, তা লোক দেখানো হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। কারণ, দেশের আমলা থেকে শুরু করে রাঘব বোয়ালদের কেউই দুর্নীতি-লুটপাটের অবৈধ টাকা দেশে রাখেন না, সঙ্গে সঙ্গেই বিদেশে পাচার করেন। উপদেষ্টারা দেশের ভেতরে অবৈধ লেনদেনের টাকা বিদেশে পাচার করেছেন, আবার অনেক বড় অংকের টাকা বিদেশেও পরিশোধ করা হয়েছে। এমন বাস্তবতায় কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলবের ঘটনা আসলে তাদের সীমাহীন দুর্নীতির অভিযোগকে পরোক্ষভাবে দায়মুক্তিরই সুযোগ তৈরি হয়েছে। কেউ কেউ একে ‘পরিকল্পিত দায়মুক্তি’ বলেও আখ্যায়িত করেছেন।
৪ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব নিয়ে জনমনে প্রশ্ন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে।
চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাওজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। খোদা বখস চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।
এই উপদেষ্টারা অবৈধ টাকা ব্যাংকে রাখবেন, এমন বিশ্বাস ছোট শিশুরাও করে না। তাদের নামে যে একসময় দুর্নীতির অভিযোগ আসবে, তদন্ত হবে, সেটাতো উপদেষ্টারা ভালোভাবেই জানেন। আইনি মারপ্যাচে যাতে না পড়তে হয়, সেজন্য আগে থেকেই উপদেষ্টারা টাকা বিদেশে সরিয়ে রেখেছেন।
সংবাদ সম্মেলনে ধোঁকা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ব্যাংক হিসাব তলব করার পরের দিনই সগৌরবে সংবাদ সম্মেলনে হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুদকে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। অথচ তিনি, তার মা-বাবা ও স্ত্রীর ব্যাংকে হিসাবে নাজি জমা আছে মাত্র সাড়ে ১৫ লাখ টাকা।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব তথ্য তলবের পর নিজের দুটি, বাবার পাঁচটি এবং মা ও স্ত্রীর একটি করে মোট নয়টি ব্যাংক হিসাবে থাকা প্রায় সাড়ে ১৫ লাখ টাকার তথ্য প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রকাশিত হিসাব অনুযায়ী, আসিফের নিজের দুই অ্যাকাউন্টে আছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে মোট আছে ৫ লাখ ৬৯ হাজার ৪৭৮ টাকা।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে নিজের নামে দুটি ব্যাংক হিসাব থাকার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এর মধ্যে সোনালী ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টে আছে ৯ হাজার ৯৩০ টাকা। আর সরকারে থাকা অবস্থায় একটি স্যালারি অ্যাকাউন্ট করেছিলেন। ১৬ মাসে গড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করে বেতন-ভাতা এবং পাঁচটি বিদেশ সফরের জন্য সরকারি টিএ-ডিএ বিলও এই হিসাবে এসেছে। এটি সব মিলিয়ে হবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা। এই অ্যাকাউন্টে বেতন-ভাতা মিলিয়ে মোট ক্রেডিট (জমা) হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা আর ডেবিট (তোলা) হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। দুটি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর এখন আছে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে মোট আছে ৫ লাখ ৬৯ হাজার ৪৭৮ টাকা।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে নিজের নামে দুটি ব্যাংক হিসাব থাকার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এর মধ্যে সোনালী ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টে আছে ৯ হাজার ৯৩০ টাকা। আর সরকারে থাকা অবস্থায় একটি স্যালারি অ্যাকাউন্ট করেছিলেন। ১৬ মাসে গড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা করে বেতন-ভাতা এবং পাঁচটি বিদেশ সফরের জন্য সরকারি টিএ-ডিএ বিলও এই হিসাবে এসেছে। এটি সব মিলিয়ে হবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা। এই অ্যাকাউন্টে বেতন-ভাতা মিলিয়ে মোট ক্রেডিট (জমা) হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা আর ডেবিট (তোলা) হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। দুটি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর এখন আছে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।
আসিফ মাহমুদের বাবা পেশায় শিক্ষক। তাঁর নামে ব্যাংক হিসাব আছে পাঁচটি। আসিফ বলেন, ‘পাঁচ অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট (জমা) আছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। বাবা ১০ লাখ টাকার সার্ভিস লোন নিয়েছিলেন। এর জন্য প্রতি মাসে তাঁর বেতন থেকে একটি অংশ কেটে নেওয়া হয়। সার্ভিস লোন পেমেন্ট বাকি আছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। এই টাকাটা বাদ দিলে তিনি এখনো ৮২ হাজার ৩৫ টাকার মতো দেনায় আছেন।’ এর বাইরে মায়ের নামে একটি ব্যাংক হিসাবে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর নামে একটি হিসাবে ৬১৩ টাকা আছে বলে জানান আসিফ মাহমুদ।
দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশির ভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম-ঠিকানাসহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য-প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপি-জামায়াতী ও আওয়ামী ব্যবসায়ীদের মাধ্যমে মালয়েশিয়াসহ নানা দেশে টাকা পাচার করেছেন।
এই একজনকে দিয়েই প্রমাণ হয়, ব্যাংক হিসাব তলব কতটা অকার্যকর ও নিষ্ফল। অর্থ সংক্রান্ত গোয়েন্দারা উপদেষ্টাদের দুর্নীতি-লুটপাটের অভিযোগ খতিয়ে দেখে দেশ-বিদেশে অনুসন্ধানেই বের হয়ে আসতে পারে টাকা পাচার, অবৈধ অর্থ লেনদেন এবং বিদেশে বিনিয়োগ ও সহায়-সম্পত্তির হিসাব। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থাকাকালে আওয়ামী আমলের যেসব দুর্নীতি ছাড় দিয়েছেন, অথবা ব্যবস্থা নেননি এবং নিজেরা যেসব অনিয়ম-অপকর্ম করেছেন, এগুলোর বিস্তারিত তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে উপদেষ্টাদের দুর্নীতির চিত্র, বলছেন সংশ্লিষ্টরা।