শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

চমেক হাসপাতাল থেকে ৫ ‘দালাল’ আটক

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাঁচ দালালকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোয়ালখালী উপজেলার নজরুল ইসলামের ছেলে জুয়েল ইফতেখার শাওন (২৯), সীতাকুণ্ড উপজেলার আলী আহমেদের ছেলে আলাউদ্দিন ওরফে মাসুদ (৪২), ভোলার লালমোহন থানার মিল্লাত হাওলাদারের ছেলে সজীব হাওলাদার (২৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে মো. শামীম (২৮) ও চট্টগ্রামের লোহাগাড়ার মুজাফফর আহমেদের ছেলে ওমর ফারুক (৩২)।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন কার্যক্রমে জড়িত।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD