শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আমাদের কাজের শতকরা ৯৫% নিয়ন্ত্রন হয় অবচেতন মন দ্বারা। মাত্র ৫% কাজ আমরা নিজেরা করি…বেশ চমকে উঠার মতো তথ্য!

মানুষের মনের এতবড় একটা অংশের নিয়ন্ত্রন তার নিজের হাতে নাই, বরং তার মনের একটা অজানা জায়গা সেটা নিয়ন্ত্রন করছে। এই অবচেতন মনকে কি কোনভাবে নিয়ন্ত্রন করা যায়? বিজ্ঞান বলে, তেমন নির্ভরযোগ্য কোন উপায় নেই। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল কী হবে সেটা আমাদের জানা নেই। আমাদের মন সৃষ্টিকর্তার দেয়া অন্যতম জটিল একটি অদৃশ্য অংশ। শরীরে কোন সমস্যা হলে সেটা দেখা গেলেও মনের সমস্যা নির্ণয় করা বেশি কঠিন। এমনকি যার সমস্যা সে নিজেই হয়তো বুঝতে পারে না।

সুস্থতা বলতে শারীরিক সুস্থতার সাথে সাথে তাই মানসিক সুস্থতাকেও বোঝায়। কিন্তু শারীরিক সুস্থতাকে আমরা যতটা গুরুত্ব দেই মানসিক সুস্থতাকে আমরা ততটা গুরুত্ব দেই না। সময় মত যদি মানসিক চিকিৎসা করা হয় তখন মানসিক সমস্যাগুলো এত বড় হয় না।

একজন হয়তো দুঃশচিন্তাগ্রস্থ রোগ এ ভুগছেন, তিনি যদি সঠিক চিকিৎসা না নেন হলে তা কয়েক বছর পর ওসিডি (Obsessing Compulsive Disorder) তে রূপ নিতে পারে এবং এমনটা চলতে থাকলে ভবিষ্যতে আরও ভয়ানক মানসিক সমস্যায় পড়তে পারেন।

প্রথম দিকে তিনি যদি একজন কাউন্সিলারের সাহায্য নিতেন তাহলে হয়তো তার কোন ওষধই লাগতো না। শুধু কাউন্সিলিংই যথেষ্ট ছিল। কিন্তু কাউন্সিলর এর কাছে না গিয়ে ভেতরে মানসিক রোগ পুষে রাখায় তার সমস্যা আরো জটিল হয়ে যায় এবং পরবর্তীতে তার সেরে উঠতে অনেক ওষুধ এবং জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে।

আমাদের দেশে একটি ধারণা প্রচলিত যে, কাউন্সেলিং মানেই হলো জীবনে কোন সমস্যা হলে তখন কি করতে হবে সে উপদেশ দেয়া। যে কোন উচ্চশিক্ষিত মানুষও মোটামুটি এধারণাই পোষণ করেন।আমাদের দেশে সাইকোলজিক্যাল কাউন্সেলিং ব্যাপারটি সবার কাছে এমন যে তিনি যেভাবে বলে দিবেন বা তিনি যেভাবে মনে করেন সেভাবে কাউন্সেলর কাজ করবেন। ব্যাপারটি আসলে সেরকম নয়।

সাইকোলজিক্যাল কাউন্সেলিং-ও অন্য যে কোন স্বাস্থ্যসেবার মতো মানসিক অবস্থা সম্পর্কে তথ্য দেয়া। কাউন্সেলিং মানে যখন যেমন ইচ্ছে কথা বলে গল্প করে সিদ্ধান্ত নেয়া নয়। ইচ্ছে হলো আর একজন কাউন্সেলরকে ফোন করে তার সাথে আপনার যদি মনে হয় ১০ মিনিট কথা বললেই সে আপনার সমস্যার সমাধান বলে দিবে আর সেটা আপনার জন্য কার্যকরী হবে ব্যাপারটা তেমন নয়। ১০ মিনিটে যদি একজন অজানা অচেনা মানুষ আমাদের জীবনের কঠিনতম সমস্যা সমাধান করে দিতে পারতো তাহলে তো কথাই ছিল না। কাউন্সেলররা নির্ধারিত সময়, নির্ধারিত স্থান ঠিক করে পেশাদারিত্বের সাথে কার্যকর কাউন্সেলিং করে থাকেন ।

কাউন্সেলিং হল একটি প্রক্রিয়া যেখানে একজন প্রশিক্ষিত পেশাদার (কাউন্সেলর) ব্যক্তিদের বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্বেগ, জীবনের চ্যালেঞ্জ বা ব্যক্তিগত বিকাশের লক্ষ্য অর্জনে সহায়তা করেন। এটি একটি থেরাপিউটিক প্রক্রিয়া, যেখানে ব্যক্তি তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করে এবং কাউন্সেলরের সহায়তায় সেগুলো মোকাবেলা করার জন্য কৌশল তৈরি করে।

কাউন্সেলিং এর সুফলগুলো হলো…
একজন ব্যক্তিকে তার সমস্যাগুলো বুঝতে এবং সমাধান করতে সাহায্য করার একটি প্রক্রিয়া।
মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা উন্নত করার একটি উপায়।
ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করা।
একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ প্রদান করা যেখানে ব্যক্তি তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে পারে।

কাউন্সেলিং বিভিন্ন ধরনের হতে পারে, যেমন –
ব্যক্তিগত কাউন্সেলিং : যেখানে একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে কাউন্সেলরের সাথে আলোচনা করেন।
পারিবারিক কাউন্সেলিং: যেখানে একটি পরিবারের সদস্যরা একসাথে কাউন্সেলিংয়ে অংশ নেয়।
দলগত কাউন্সেলিং : যেখানে একটি দলের সদস্যরা একসাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে।

কাউন্সেলিংয়ের প্রধান কাজ হলো-
ব্যক্তির মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি কমাতে সাহায্য করা।
ব্যক্তির আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি করা।
ব্যক্তির সম্পর্ক উন্নত করতে সাহায্য করা।
ব্যক্তির সামগ্রিক সুস্থতা এবং জীবনযাত্রার মান উন্নত করা।

কাউন্সেলিং-এর মাধ্যমে যে মানসিক উত্তরণ ঘটাতে পারে…
• পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন ।
• দুশ্চিন্তা কমে যায় ও আবেগ নিয়ন্ত্রণ করতে শিখি।
• অযাচিত ভয়,উদ্বেগ বা আতঙ্ক দূর হয় ।
• মানসিক চাপ মোকাবিলা করে সুস্থ চিন্তা করার, সুখী হতে শেখায় কাউন্সেলিং
• দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে কিছুটা ভাটা পড়তে পারে। এই সমস্যার সমাধানও হতে পারে সঠিক পরামর্শের মাধ্যমে
• মাদকাসক্তি থেকে বের হয়ে আসার জন্য কাউন্সেলিং জরুরি।
• শুধু বড়দেরই নয় শিশুর আচরণগত সমস্যা সমাধানের পথও বাতলে দেন একজন কাউন্সেলর।

কাউন্সেলিং মানসিক স্বাস্থ্য সমস্যা, সম্পর্কের সমস্যা, জীবনের পরিবর্তন বা ব্যক্তিগত বৃদ্ধি সহ বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে।এই অস্থির সময়ে, সচেতনতার মাধ্যমে নিজের মনের যত্ন নেয়া এবং মনের নিয়ন্ত্রণ রাখা…নিজেকে ভালোবাসার এক গুরুত্বপূর্ণ অংশ!

লেখক: রেহানা ফেরদৌসী
সহ-সম্পাদক, সমাজ কল্যাণ বিভাগ
পুলিশ নারী কল্যাণ সমিতি

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD