শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘আমি চিরদিনের জন্য বিদায় নিলাম, আমার মরণের জন্য কেউ দায়ী না’

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

‘আমি চিরদিনের জন্য বিদায় নিলাম, আমাকে আর কোনো দিন খোঁজার দরকার নাই। আর একটা কথা, আমার মরণের জন্য কেউ দায়ী না, আমি নিজের মরণের জন্য নিজেই দায়ী’- চিকিৎসাকালীন এক ষাটোর্ধ্ব বৃদ্ধের পকেট থেকে এমন লেখা একটি চিরকুট পাওয়া যায়। শুক্রবার (৩০ মে) পটুয়াখালীর কুয়াকাটায় এই ঘটনা ঘটে।

জানা যায়, গত দুদিন ওই বৃদ্ধকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করতে দেখেন অনেকে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কুয়াকাটা চৌরাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পর্যটন ব্যবসায়ী জনি আলমগীরসহ কয়েকজন স্বেচ্ছাসেবক তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেন।

জনি আলমগীর বলেন, আমার ট্যুরিস্ট বোট কাউন্টারের সামনে তাকে পরে থাকতে দেখে তার বাড়ির কথা জিজ্ঞেস করেছি, তখন তিনি জানান তার বাড়ি বরিশাল। এরপর আর কিছু বলতে পারেননি, এখন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার জ্ঞান ফেরেনি। কর্তব্যরত ডাক্তার পটুয়াখালী পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি তার পরিবারের খোঁজ নিতে। সেই সঙ্গে সুস্থ করার চেষ্টা করছি, যাতে সুস্থ হয়ে তার পরিবারের ঠিকানা দিতে পারেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, কয়েকজন যুবক অসুস্থ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে আমরা চিকিৎসা দিয়েছি। তার বয়স আনুমানিক ষাট এর ঊর্ধ্বে। তাকে দেখে ভারসাম্যহীন মনে হচ্ছে না, তবে তিনি স্ট্রোক করতে পারেন বা শরীর দুর্বল হয়ে অসুস্থ হতে পারেন। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD