শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

সদস্যপদ নবায়নে বিএনপির ৭ সদস্যের কমিটি, আহ্বায়ক রিজভী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

প্রাথমিক সদস্যপদ নবায়নে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—আমিনুল ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক-রংপুর বিভাগ), তাইফুল ইসলাম টিপু (সহ-দপ্তর সম্পাদক), মুহাম্মদ মুনির হোসেন (সহ-দপ্তর সম্পাদক), তারিকুল আলম তেনজিং (সদস্য-দপ্তরে সংযুক্ত), আবদুস সাত্তার পাটোয়ারী (সদস্য-দপ্তরে সংযুক্ত)।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD