শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করেই বিএনপি টিকে আছে : রিজভী

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার ১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায়। বিএনপি লড়াই-সংগ্রাম করেই টিকে আছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের মধ্যে এক-এগারোর সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি জানিয়ে রুহুল কবীর রিজভী বলেন, সরকারের সাথে সখ্য কাজে লাগিয়ে অনেকেই বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে।’

রিজভী বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে।

নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান-ইলেভেনের ছায়া আছে।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনো আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম-নিশানা রাখতে চায়নি উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

গত ১৬ বছরে গণতান্ত্রিক নির্বাচনের অধিকার থেকে জনগণ বঞ্চিত হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD