শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। তাঁরা (জামায়াত) স্বাধীনতা যুদ্ধে এদেশে মা বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী তাঁরা( জামায়াত) তাদের অন্যায়ের জন্য ক্ষমা চায়নি। এখন তাঁরা( জামায়াতে ইসলামী) নিজেদের দেশপ্রেমিক দাবি করে। ছাত্রশিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে লালিত – পালিত হয়েছে। ছাত্রলীগের হত্যা, গুম- খুনের সাথে ছাত্রশিবির জড়িত ছিল। জামায়াতের আমির ছাত্রলীগের কর্মী ছিলেন, এটা তাঁর নিজের বয়ান।

শনিবার( ১৮ জানুয়ারি) দিবাগত রাত দশটায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামা দল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, হাসিনার পতনের জন্য আল্লাহর ফেরেস্তা নেমে এসেছিল। হাসিনা বলেছিল, সে পালায় না। হাসিনা পালিয়ে গেছে এটা আল্লাহর রহমত।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD