শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: ভিপি নুর

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে একনায়কতন্ত্র কায়েম করেছিল।

ভিপি নুর বলেন, দেশে গণতন্ত্র এখন নামমাত্র। বিরোধী দল ও মতকে দমন করার জন্য সরকার প্রশাসন ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতার লোভে আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়েম করেছিল। দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ ঘোষণায় নুরুল হক নুর রংপুর-১ আসনের উচ্চতর পরিষদ সদস্য এবং গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী হানিফ খান সজীবকে ট্রাক প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD