শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

পেটের সমস্যা দূরে ঘরোয়া উপাদান

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, তাড়াহুড়া, দুশ্চিন্তা আর মসলাদার খাবার হলো পেটের রোগের তিনটি প্রধান কারণ। তবে রোজকার জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্যতালিকায় কিছু খাবার সংযোজন করলেই বদহজম বা পেট ফাঁপা সমস্যার সমাধান মিলতে পারে। এক বা দুদিন খেলেই এগুলো ভালো কাজ করবে, তা নয়। নিয়মিত এগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব।

আদা

প্রতিবেলা খাওয়ার পর এক টুকরা আদা চিবিয়ে অথবা কুচি করে বিট লবণ দিয়ে খেলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা, বদহজমজনিত সমস্যায় অত্যন্ত ভালো ফল মিলবে।

জিরা পানি

এক চা-চামচ ভাজা জিরার গুঁড়া নিয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাওয়ার সময় পান করতে হবে।

দারুচিনি

আধা চা-চামচ দারুচিনিগুঁড়া এক কাপ পানিতে মিশিয়ে ফুটিয়ে ঠান্ডা করে দিনে দুই থেকে তিনবার পান করুন। বেশ আরাম পাবেন।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD