আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের গৌরীপুর আসন থেকে ১৭ জন প্রার্থী নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এরমধ্য থেকে যার হাতেই নৌকা প্রতীক তুলে দিবেন, আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি এবং জমাদান কার্যক্রম শেষ হয় মঙ্গলবার (নভেম্বর ২১) বিকেলে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি এবং অনলাইনে এসব মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ।
আসনটির বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ পুনরায় নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অণু, সদস্য একেএম আব্দুর রফিক, সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, সদস্য রাবেয়া ইসলাম ডলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, সাবেক উপদেষ্টা ডা. মতিউর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহŸায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত উজ্জামান শাহীন, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মোশারফ হোসেন জুয়েল, এমএ মামুন।