শিরোনাম :
টুঙ্গীপাড়া থানায় আগুন দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিজিবির কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

জাতীয় পার্টি নিয়ে পুরনো অংকেই আওয়ামী লীগ

উন্নয়ন সংবাদ রিপোর্ট
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে না এলে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট করার কোনো প্রয়োজন দেখছে না আওয়ামী লীগ। সেক্ষেত্রে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের মত এবারও সংসদে বিরোধী দলটিকে বেশ কিছু আসনে ছাড় দিতে পারে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য বলেছেন, “বিএনপি নির্বাচনে না এলে আমরা মহাজোট করব না। সেক্ষেত্রে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করবে। তবে আমরা নির্দিষ্ট সিটে কোনো প্রার্থী দেব না।”

একই প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, “জাতীয় পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে কি না সেটা হল বিষয়।”

মহাজোট হলে বা না হলে জাতীয় পার্টিকে কিছু আসন আওয়ামী লীগ ছাড়বে কি না– সেই প্রশ্নে তিনি বলেন, “সেই চান্স তো থাকছেই।”

২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকে তিনটি নির্বাচনের প্রতিটিতেই জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেছে আওয়ামী লীগ।

এর মধ্যে নবম ও একাদশ সংসদ নির্বাচনে মহাজোট করে বিএনপি ও তার শরিকদের মোকাবিলা করেছে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি।

আরো পড়ুন
© All rights reserved © unnayansangbad.com
Developer Design Host BD